রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন-কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, মাদক ও চোরাচালানের সংবাদ পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। মদন থানার ওসি ( তদন্ত) দেবাংশু কুমার দে জানান, এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। উপরে কথা হচ্ছে।  কি সিদ্ধান্ত হয় এ নিয়ে পড়ে জানানো হবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit