মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টিএসসিতে হাসিনা ও কাদেরের প্রতীকী ফাঁসি কার্যকর

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী দলের নেতাদের প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ছাত্র অধিকার পরিষদ। সোমবার (৪ নভেম্বর) দুপুরে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার উপস্থিতিতে এই প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।

শেখ হাসিনার পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকরের আগে বিন ইয়ামিন মোল্লা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। ভাই তার বোন হারিয়েছেন, পিতা তার সন্তান হারিয়েছেন, মা তার ছেলেকে হারিয়েছেন। তারা কি কেউ কখনও ফিরে আসবে? তাহলে আওয়ামী লীগ কোন যুক্তিতে ফিরে আসতে পারে?

ইয়ামিন মোল্লা বলেন, আমরা এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি করব না। করতে পারি না। আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit