রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

বলিভিয়ায় সামরিক ঘাঁটি দখল করে ২০০ সৈন্যকে জিম্মি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলার মাধ্যমে ঘাঁটি দখল করে কমপক্ষে ২০০ সৈন্যকে জিম্মি করেছে একটি সশস্ত্র গ্রুপ। কোচাবাম্বা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনার কথা নিশ্চিত করেছে বলিভিয়ার সামরিক বাহিনী।

হামালার ঘটনার পর দেশটির সামরিক বাহিনী বাকি সৈন্যদের এবং তাদের পরিবারদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। লাতিন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকদের হাতে দেশটির অন্তত ২০০ সৈন্য জিম্মি রয়েছে। মন্ত্রণালয় আরো জানায় তিনটি সামরিক ইউনিটে ওই সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করে সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

মধ্য বলিভিয়ায় অবস্থিত কোচাবাম্বা শহরে সাবেক প্রেসিডেন্ট ইভো মেরালেস অনেক বেশি জনপ্রিয়। স্থানীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়, পিঠের পেছনে হাত বাঁধা অবস্থায় সারি সারি সৈন্যদের বেষ্টিত করে রেখেছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। খবর বিবিসি সাবেক প্রেসিডেন্ট মোরালেসের বিরুদ্ধে ধর্ষণ এবং মানব পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির বর্তমান সরকার। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মোরালেস।

এই তদন্ত বন্ধের দাবিতে গত ১৯ দিন ধরে সারা দেশে অবরোধ তৈরি করেছে মোরালেসের সমর্থকরা। বন্দি সৈন্যদের একজন তার কমান্ড সেন্টারে পাঠানো এক বার্তায় বলেছেন, সশস্ত্র দলটি চলমান অবরোধে হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছে। 

২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বলিভিয়ার প্রেসিডেন্ট ছিলেন ইভো মোরালেস। ২০১৯ সালের নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করার পর তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগে বিক্ষোভ শুরু হলে পদত্যাগ করেন তিনি । বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্স এবং ইভো মোরালেস দুজনই ২০২৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন মাস দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।  

চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকটি ঘটনায় প্রেসিডেন্ট লুইস আর্সের অনুসারীদের সঙ্গে মোরালেসের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত রোববার মোরালেস তার গাড়িতে গুলিবর্ষণের একটি ভিডিও শেয়ার করেছেন। আর এটিকে তাকে হত্যার চেষ্টা বলে আখ্যায়িত করেছেন তিনি। মোরালেসের এই দাবি প্রত্যাখ্যান করেছে লুইস আর্স সরকার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit