সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

আশুলিয়ায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস এসোসিয়েশনের উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া ফুড ফেয়ার থাই চাইনিজ রেষ্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 
আতঙ্ক নয়,”সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে প্রধান উপায়” এই স্লোগানকে সামনে রেখে ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক একটি র‍্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। এরপরে দিক নির্দেশনা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি (বিসিডিএস) আশুলিয়া থানা উপ-শাখা’র সভাপতি মো.জহিরুল ইসলাম খান লিটনের উপস্থিতিতে আয়োজিত সভার সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস এসোসিয়েশনের সভাপতি মো.শরিফুল ইসলাম পাঠান।
সংঠনটির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মো: তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.জাহিদ হাসান শিকদার ও মানিকগঞ্জ পাড়ার মসজিদুল কুবার খতিব মাওলানা মো.সাদেকুর রহমান। সংগঠনটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জহিরুল ইসলাম খান লিটন বলেন, সাভার ও আশুলিয়াসহ বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গাতেই ডেঙ্গুর প্রকোপ অধিক মাত্রায় বেড়ে গিয়েছে। ডেঙ্গুজ্বরে বিশেষ করে ছোট বড় সবাই আক্রান্ত হচ্ছে। আমাদের সহকর্মী-পল্লী চিকিৎসক অধিকাংশই এই ভয়াবহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলো। তাই এই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের নিজ এরিয়াতে আমরা সাংগঠনিকভাবে ডেঙ্গু সচেতনতায় কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছি। ডেঙ্গু প্রতিরোধে সেই সাথে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তিনি আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit