সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেখ হাসিনার পদত্যাগে প্রতিজ্ঞা পুরণ গরু জবাই করে ভূরিভোজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : শেখ হাসিনার পদত্যাগের আনন্দে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির নেতা- কর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করলেন আইনুল হক নামের বিএনপির এক সমর্থক। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ মিলনায়তনে এ ভোজের আয়োজন করেন তিনি।

আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা।সরেজমিনে গিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় আইনুল প্রতিজ্ঞা করেছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সকল বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন। সেই প্রতিজ্ঞা রাখতে এ ভোজের আয়োজন করেন তিনি।

আইনুল হক আরো বলেন, আমি মহান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছিলাম,ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হইলে, উপজেলার সকল বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের গরু জবাই করে খাওয়াবো। আমার মনের আশা পূরন হয়েছে, তাই আজকে গরু জবাই করে সকলকে খাওয়ানোর আয়োজন করছি। আমার দেয়া দাওয়াতে এসে বিএনপি‘র নেতা কর্মী ও স্থানীয়রা সকলেই এসে খাওয়া-দাওয়া করেছেন।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর  ২০২৪,/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit