মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

বিজেপি নেতার ছেলের সঙ্গে সারা আলি খানের প্রেমের গুঞ্জন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাইফ কন্যা। তার জনপ্রিয়তা যেমন বাড়ছে, একইসঙ্গে ঘটছে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা।

নিজের প্রথম ছবি মুক্তির আগেই জানিয়েছিলেন যে, অভিনেতা কার্তিক আরিয়ানকে তার পছন্দ। এরপর তার সঙ্গে ছবি করা থেকে শুরু করে প্রেম, সবটাই হয়েছে। যদিও শেষে গিয়ে টেকেনি তাদের সম্পর্ক। এরপর শোনা যায়, আরেক প্রেমিক বীর পাহাড়িয়ার কাছেই নাকি ফিরে গেছেন সারা। এবার নব্য নায়িকাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন চর্চা।

জানা গেছে, এবার কোনো অভিনেতা নয়, নেতার ছেলের সঙ্গে নাকি প্রেম করছেন সারা! সম্প্রতি তার কেদারনাথ দর্শনের ছবি নাকি সেই প্রমাণই দিচ্ছে। শুরু হয়েছে চর্চা। প্রতি বছরই কেদারনাথ দর্শন করতে যান সারা। কখনও ভাইয়ের সঙ্গে, কখনও জাহ্নবী কাপুরের সঙ্গেও গিয়েছেন। এবার সারার কেদারনাথ যাত্রার সঙ্গী ছিলেন সেই নেতার ছেলে-এমনটিই চর্চা।

সম্প্রতি কেদারনাথ দর্শনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা। কিন্তু কার সঙ্গে গেছেন, তার আভাস দেননি। যদিও সামাজিক মাধ্যমে এখন অনেক কিছুই আড়াল করা কঠিন। তাতে একরকম ধরাই পড়েছেন সারা! অভিনেত্রীকে কেদারনাথে পূজা দিতে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের চর্চা সারা-অর্জুনের সম্পর্ক নিয়ে।

অর্জুন প্রতাপ পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার ছেলে। পাঞ্জাবে বিজেপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।
যদিও অর্জুন চলচ্চিত্র জগতের লোক। ভারতের অন্যতম নামী মডেলও। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত হিসেবেও কাজ করেছেন। বলিউড অভিনেত্রীদের সঙ্গেও তার ওঠাবসা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit