সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইমরান খানের সঙ্গে গান্দাপুরের সাক্ষাতে কোনো বাধা নেই: আদালত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের সাক্ষাতের অনুরোধের আবেদন খারিজ করেছে ইসলামাবাদ হাইকোর্ট। 

শুনানিতে আদালত উল্লেখ করে যে, ইমরান খানের সঙ্গে গান্দাপুরের সাক্ষাতের ব্যাপারে নিরাপত্তা জোরদার থাকলেও বিশেষ কোনো প্রতিবন্ধকতা আরোপ করা হয়নি। বিচারক আরবাব মোহাম্মদ তাহির বলেন, আপনারা সাক্ষাত ও নিরাপত্তার বিষয়টি যাচাই করতে পারেন। তবে এর জন্য নতুন কোনো আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।

আদালতের শুনানিতে আদিয়ালা কারাগারের ডেপুটি সুপারিনটেনডেন্ট উপস্থিত ছিলেন। তিনি আদালতকে জানান যে, এ বিষয়ে কো-অর্ডিনেটর হিসেবে ইন্তেজার পানজোথা নিযুক্ত ছিলেন, কিন্তু তাকে অপহরণ করা হয়েছে। এছাড়া ব্যারিস্টার গোহর এবং সালমান আকরাম রাজাও এ প্রক্রিয়ায় জড়িত।

এ প্রসঙ্গে বিচারক তাহির জিজ্ঞাসা করেন, কেন এই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট জানান, মূলত অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। তবে আদিয়ালা কারাগারে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী সাক্ষাতের ব্যবস্থা এখনও চালু রয়েছে।

আদালত থেকে জানানো হয়েছে, যদি পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী কারাগারে সাক্ষাতের সময় নির্ধারিত হয়, তবে কোনো বাধা ছাড়াই তা পরিচালিত হবে।

এই রায়ের ফলে আলী আমিন গান্দাপুর যে কোনো সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাত করতে পারবেন। যা পিটিআই কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit