বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

ঢাবির ভর্তি পরীক্ষার সময় প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু প্রার্থীরা আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি ১০৫০ টাকা, তবে আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।

পরীক্ষার সময়সূচি-

আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি ২০২৫, শনিবার

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার

বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটে আবেদন করতে হবে।

কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে হবে।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করতে হবে ব্যবসায় শিক্ষা ইউনিটে। আর চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য চারুকলা ইউনিট আবেদন করতেম হবে। আইবিএ ইনস্টিটিউটে ভর্তির জন্য আইবিএ ইউনিটে আবেদন করতে হবে ভর্তিচ্ছুদের।

উল্লেখ্য, আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit