মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি চায় না জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। বুধবার (৩০ অক্টোবর) দুদিনের বাংলাদেশ সফরের বিষয়ে সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফলকার বলেন, ‘জুলাই-আগস্ট মাসে হত্যার যথাযথ তদন্ত এবং বাংলাদেশের আর্থসামাজিক সংস্কারে সহায়তা করা জাতিসংঘ মানবাধিকার দপ্তরের অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অতীতে যেধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। একটি ভিন্ন বাংলাদেশ দেখছি আমরা।’

আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হওয়া প্রয়োজন বলেও মনে করেন জতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার।

গত ২৮ অক্টোবর রা‌তে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। এরই মধ্যে সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর খোলার বিষয়ে আলোচনা করেন তিনি।

এর আগে বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit