শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতায় মহালছড়ি জোনের উদ্যােগে পিছিয়ে পড়া ৩ শতাধিক পাহাড়ী জনগোষ্টিদের মাঝে ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালের দিকে মহালছড়ি জোনের উদ্যােগে  জেলার মহালছড়ি উপজেলার আওতাধীন সিঙ্গিনালা ও মুবাছড়ি এলাকায় ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে মহালছড়ি সেনা জোন । উক্ত মেডিকেল ক্যাম্পেইনে মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় একটি মেডিক্যাল টিম দিনব্যাপি প্রায় তিন শতাধিক (৩০০) দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit