সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, তালিকা প্রকাশ সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিল-ঘুসিতে দাদা নিহত স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ধলিয়া খালের নিচ থেকে মাটি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা। আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস

আমাকে ব্যালন ডি’অর দিতে তারা প্রস্তুত নয় : ভিনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরে গুঞ্জন উঠছিলো এবারের ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা গেল সেটি পাচ্ছেন না তিনি। যে কারণে রিয়াল মাদ্রিদের কেউই প্যারিসে যাননি।

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে তুলে দেওয়া হয় এবারের ব্যালন ডি’অর। এতে অবশ্য ঘাবড়ে যাননি রিয়ালের তারকা ফরোয়ার্ড। মুখ খুলেছেন তিনি। সঙ্গে পাশে পেয়েছেন অনেককেই। যার মধ্যে উল্লেখযোগ্য তার সতীর্থরা। টনি ক্রুসসহ ভালভার্দে, চুয়ামেনি, কামাভিঙ্গারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন ভিনির পাশে থাকার কথা।
অনেকটা আক্ষেপের সুরে ব্যালন ডি’অর নিয়ে ভিনিসিয়ুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘এটা (ব্যালন ডি’অর) পেতে হলে আমাকে ১০ গুন ভালো করতে হবে। এটা আমাকে দিতে তারা প্রস্তুত নয়।’
রিয়ালের উরুগুয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দে লিখেছেন, ‘কোনো পুরস্কারের সাধ্য নেই বলার তুমি কতটা ভালো। আমি শুধু খেলোয়াড় হিসেবে মাঠে তোমার ঝলকের কথা বলছি না, মাঠের বাইরেও। ভালোবাসি ভাই। ’ 
ফরাসি মিডফিল্ডার চুয়ামেনি লিখেছেন, ‘তুমি কি দিতে পার সেজন্য তারা প্রস্তুত নয়। আমরা সব জানি ভাই।’ কামাভিঙ্গা প্রতিক্রিয়া দিয়েছেন এইভাবে, ‘ফুটবল রাজনীতি’, আমার ভাই বিশ্বের সেরা খেলোয়াড়, কোন অ্যাওয়ার্ড অন্য কিছু বলবে না। ভালোবাসি ভাই। ’
ভিনির জাতীয় দলের সতীর্থ রিচার্লিসন লিখেছেন, ‘ভিনির ব্যালন ডি’অর না পাওয়া বিব্রতকর ব্যাপার। আজ যদি কেউ হেরে থাকে তাহলে ফুটবল হেরেছে। তুমি বিশ্বের সেরা ভাই। কোন ট্রফি এটা বদলাতে পারবে না। এগিয়ে যাও আর চুপ থেকো না। আমরা পাশে আছি। ’
রিয়ালের হয়ে গত বছর ছন্দে ছিলেন ভিনিসিয়ুস। দলটির হয়ে জেতেন স্প্যানিশ লা লিগা, সুপারকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক গোলসহ ৬ গোল করে হন আসরের সেরা খেলোয়াড়। লা লিগায় করেন ১৫ গোল। সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে করেন হ্যাটট্রিক।

কিউটিভি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit