মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

উইলিয়ামসনকে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই কিউই শিবিরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : কেন উইলিয়ামসনকে ছাড়াই ভারতে ঐতিহাসিক সিরিজ জয় করেছে নিউজিল্যান্ড। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে তাই তাড়াহুড়োর কোনও প্রয়োজন দেখছে না টিম ম্যানেজমেন্ট। সিরিজের শেষ টেস্টেও তাই দেখা যাবে না স্টাইলিশ এই ব্যাটসম্যানকে।

ভারত সফরের আগে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে কুঁচকিতে টান লাগে উইলিয়ামসনের। প্রথমে বলা হয়েছিল, ভারতে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। পরে জানানো হয়, দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না তাকে। শেষ পর্যন্ত তিনি ছিটকে গেলেন পুরো সিরিজ থেকেই।

নিউজিল্যান্ডের কোচ ও নির্বাচক কমিটির সদস্য গ্যারি স্টেড বললেন, দেশের মাঠে নামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকিয়ে তারা ঝুঁকি নিতে চান না উইলিয়ামসনকে নিয়ে।

তিনি জানান, “কেনের (উইলিয়ামসন) উন্নতির ভালো লক্ষণ দেখা যাচ্ছে। তবে বিমানে চেপে বসে আমাদের সঙ্গে যোগ দেওয়ার অবস্থায় নেই এখনও। তার অবস্থা যদিও আশাপ্রদ, তবে আমাদের মনে হয়েছে, তার জন্য সবচেয়ে ভালো হয় নিউ জিল্যান্ডেই থেকে পুনবার্সনের শেষ ধাপটায় পুরোপুরি মনোযোগ দিলে, যেন ইংল্যান্ড সিরিজের জন্য ভালো হয়ে উঠতে পারে।”

গ্যারি স্টেড আরও জানান, “ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি এখনও মাস খানেক দূরে। কাজেই এখন সতর্ক পদক্ষেপ নিলে এটা নিশ্চিত হবে যে, ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের আগে সে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে।”

২০১০ সালে উইলিয়ামসন টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করছিলেন অভিষেক টেস্টে ভারত সফরেই সেঞ্চুরি করে। পরের টেস্টে করেছিলেন ফিফটি। তবে ভারতে তার সার্বিক রেকর্ড খুব উজ্জ্বল নয়। সেখানে আট টেস্ট খেলে তার সেঞ্চুরি ওই একটিই, ফিফটি তিনটি। ব্যাটিং গড় ৩৩.৫৩। ভারতের আর কখনও টেস্ট সফরে তিনি যেতে পারবেন কি না, সেই সংশয় আছে যথেষ্টই। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান চলতি বছর থেকেই কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে।

এবারের সফরে বেঙ্গালুরুতে আট উইকেটের জয়ে ৩৬ বছর পর ভারতে টেস্ট জয়ের স্বাদ পায় নিউ জিল্যান্ড। পরে পুনেতে ১১৩ রানের জয়ে প্রথমবারের মতো ভারতে সিরিজ জয়ের গৌরবে নিজেদের রাঙায় তারা। শেষ টেস্ট মুম্বাইয়ে শুরু শুক্রবার।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit