শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন।  

আন্দোলনে অংশ নেওয়া ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া শাইনা বলেন, আমাদের সাত কলেজের বিভিন্ন সংকট ছিল। যেমন ক্লাসরুম সংকট, পড়াশোনার মান ইত্যাদি। সেসব সংকট দূর করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এতে সংকট না কমে বরং আরো বেড়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম, বর্তমান সরকার আমাদের সংকট দূর করবে। তাই আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করেছি। কিন্তু সরকার এই বিষয়ে কোনো কমিশন গঠন না করে একটি কমিটি করেছে। যার কারণে আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে।  

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আসিফ বলেন, আমরা ঢাবির অন্তর্ভুক্ত হতে চাই না, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও যেতে চাই না। আমরা চাই একটি স্বায়ত্বশাসিত পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়৷ 

বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।   

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit