সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শার্শায় বিদেশ প্রবাশীর স্ত্রীকে পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় লাভলী নামে গৃহবধুর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বিদেশ প্রবাশীর স্ত্রীকে পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় লাভলী খাতুন (২৪) নামে এক সন্তানের জননী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে শার্শার জিরেগাছা দায়পাড়া গ্রামে। গৃহবধু লাভলী খাতুন জিরেন গাছা গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে বিদেশ প্রবাশী তরিকুল ইসলাম স্ত্রী। স্থানীয়রা জানান, বিদেশ প্রবাশী তরিকুলের স্ত্রী লাভলী খাতুন ৭ বছরের একটি মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

এক পর্যায় স্বামী বিদেশ থাকায় লাভলী খাতুন পাশ্ববর্তি গ্রামের এক ব্যাক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এই ঘটনা জানাজানি হলে রবিবার সকালে লাভলী খাতুনের মা ছায়রা খাতুন মেয়ের বাড়ি জিরেনগাছা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে আসে। লাভলীর মা মেয়ের বাড়িতে এসে তার মেয়ের নামে পরকীয়ার কথা শুনে মেয়েকে বকাবকি করে। এ সময় মায়ের বকুনি খেয়ে রাগে ও ক্ষোভে লাভলী খাতুন বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে এনে মায়ের উপস্থিতিতে ঘরের দরজা দিয়ে গ্যাস ট্যাবলেট খায়।

এ সময় স্থানীয় প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙ্গে লাভলী খাতুনকে প্রাথমিক ভাবে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে ভর্তি করে।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে লাভলী খাতুনকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে লাবলী খাতুন মৃত্যু বরন করে। লাভলীর স্বামী বিদেশ থাকায় ও তার মা ছায়রা খাতুনের কারো বিরুদ্ধে কোন অবিযোগ না থাকায় সোমবার দুপুরে লাভলী খাতুনতে তার বাপের বাড়ি মহেশপুরে দাফন করা হয়েছে।

এব্যাপারে জিরেনগাছা গ্রামের একটি কুচক্রি মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে স্থানীয় কিছু বিএনপি নেতা কর্মিদের নামে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস বলেন আত্মহত্যাকারী লাভলী খাতুনের স্বজনদের কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit