রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আবু সাঈদ হত্যা: দুই শিক্ষকসহ ৮১ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : রংপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষকসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভা শেষে এক ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক মো. শওকত আলী এ সিদ্ধান্তের কথা জানান।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মণ্ডল ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান। আসাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এ ছাড়া অভিযুক্তের তালিকায় সাত কর্মকর্তা-কর্মচারী ও ৭২ শিক্ষার্থী আছেন। এই শিক্ষার্থীদের অধিকাংশ সদ্য নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য। অভিযুক্ত দুই শিক্ষক পলাতক।

উপাচার্য শওকত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিগগির মামলা করা হবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নৈতিক শৃঙ্খলার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করার লক্ষ্যে লেজুড়বৃত্তি রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় হয়েছে। তাই কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছুটি ছাড়াই অনুপস্থিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষক নিয়োগে অনিয়ম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি-অনিয়মের ঘটনায় একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপাচার্য।

গত ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। এতে কোটা সংস্কার আন্দোলন আরও জোরদার হয়। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit