বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ইসরাইলকে নির্মম পরিণতি ভোগ করতে হবে: ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোসেইন সালামিকে উদ্ধৃত করে ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরাইল বিমান হামলা চালিয়ে তাদের ‘খারাপ লক্ষ্য’ অর্জনে ব্যর্থ হয়েছে।

সালামি আরও বলেন, গাজা ও লেবাননে ইরানের প্রক্সি বাহিনীর সঙ্গে লড়াই চলাকালে তেহরানে ইসরাইলি হামলা ‘ভুল গণণা’ ও তাদের ‘অসহায়ত্বের’ চিহ্ন। আর এ হামলার জন্য ইসরাইলকে যে নির্মম পরিণতি ভোগ করতে হবে, তা অকল্পনীয় বলেও সতর্ক করেন তিনি।
 
কয়েক মাস ধরেই গাজা ও লেবাননে আগ্রাসনের সূত্র ধরে একে অন্যের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরাইল ও ইরান। চলতি মাসের ১ তারিখে ইসরাইলে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যদিও এর বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে তেল আবিব।
 
ইরানের এ হামলার প্রতিবাদে দেশটির সামরিক ঘাঁটি লক্ষ্য করে শনিবার (২৬ অক্টোবর) বিমান হামলা চালায় ইসরাইল। এতে চারজন ইরানি সেনা নিহত হন।
 
এ হামলার যথাযথ জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্টও। রোববার (২৭ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান। তবে তেল আবিবের হামলার ‘যথাযথ জবাব’ দেবে তার দেশ।
 
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলের হামলা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা কর্তৃপক্ষ নির্ধারণ করবে যে তারা কীভাবে ইরানি জনগণের ইচ্ছা ও শক্তিকে ইসরাইলি সরকারের কাছে পৌঁছে দেবে এবং দেশ ও জাতির স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit