বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

আশুলিয়ায় ময়দা মিক্সার মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০৯ Time View
0-0x0-0-0#
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অবৈধ একটি বেকারি কারখানায় প্রতিদিনের ন্যায় কাজে যোগ দিয়ে ময়দা মিক্সার করার সময়ে মেশিনের মধ্যে পড়ে ইমরান (২৪) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেন। সোমবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন টেংগুরি এলাকার মালা বেকারীতে এই মর্মান্তিক  ঘটনা ঘটে। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। সে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় মৃত. মাহাতাবের বাড়িতে থেকে  মালা বেকারীর চাকুরী করতো। 
মালা বেকারীর শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত সকাল থেকেই ইমরান কাজে যোগ দিয়ে ময়দা মিক্সার করতে থাকে। অসাবধানতাবশত তার একটি হাত মেশিনে আটকে যায় এবং ধীরে ধীরে মেশিনের ভেতরে চলে যায়। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়। বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরানের বাবা-মা কেউ বেঁচে নেই। দুই বোন আছে। সে ছোট বেলা থেকেই তাদের (ইমদাদুল) বেকারীতে কাজ করে। সম্পর্কে তাদের চাচা হন। তারা দুই ভাই (ইমদাদুল ও আনোয়ার) বেকারী পরিচালনা করেন। প্রতিদিনের ন্যায় সকালে ইমরান কাজে আসে এবং অসাবধানতার কারণে ময়দা মিক্সার করার মেশিনে ঢুকে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। 
এলাকাবাসী জানায়, এই বেকারির কোন অনুমোদন নেই। অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে বেকারী চালাচ্ছে। শিশু শ্রমিক দিয়েও এই বেকারী চালানোর অভিযোগ করেন এলাকাবাসী। এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) মদন শাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit