শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে কোনো রিট করিনি: সারজিস ও হাসনাত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের বিষয়ে কোনো রিট করেননি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তারা।

পোস্টে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ লেখেন, ২টি রিট করেছি। আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না সেই বিষয়ে প্রথম রিট। এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সব একটিভিটি থেকে বিরত রাখা হবে না সেই বিষয়ে দ্বিতীয় রিট।

তারা লেখেন, দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।

এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট করা হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেয়।

এর আগে গত বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল। তার আগেই তাদের দাবি পূরণ করে অন্তর্বর্তী সরকার।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit