রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দুদকে তলব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ অক্টোবর) শরীফ আহমেদের ময়মনসিংহের ঠিকানায় চিঠি দিয়ে আগামী ৩০ অক্টোবর দুপুর ১২টায় দুদকে উপস্থিত হতে অনুরোধ করেন কমিশনের উপ-পরিচালক মোহা. নূরুল হুদা। শরীফ আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।

চিঠিতে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য জানা প্রয়োজন। এছাড়াও তার দুর্নীতির অভিযোগ তদন্তে উপ-পরিচালক মোহা. নুরুল হুদাকে দলনেতা করে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit