বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

গত তিন সংসদের এমপি ও ইসিদের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে নোটিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ :  ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সব সংসদ সদস্য ও নির্বাচনে নিয়োজিত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দুদক এবং অর্থ পাচার আইনের সংশ্লিষ্ট ধারায় অনুসন্ধান কার্যক্রম শুরু করতে আইনি নোটিশ পঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

রোববার (২৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এ নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ারুল ইসলাম (শাহীন)। তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে রাতের অন্ধকারের নির্বাচন আর ২০২৪ সালে নিজেদের ভেতরে পাতানো নির্বাচন হয়েছিল, যেখানে প্রায় সব সংসদ সদস্য ফ্যাসিস্ট হাসিনার পছন্দের বা তার আজ্ঞাবহ লোক ছিলেন।

বিক্ষিপ্তভাবে দুই চারজনকে দুদকের আওতায় এনে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার করতে হলে পতিত সরকারের গত ১৫ বছরে হওয়া নির্বাচনসহ সব অপকর্ম সংঘটনকারী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের প্রহসনের নির্বাচনগুলোতে বিনাভোটে বা ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য, হাসিনা সরকারের মন্ত্রী, আওয়ামী লীগকে সহায়তাকারী দল যেমন, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ওই সব নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনাররা ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। সেই সম্পদের সিংহভাগ বিদেশে পাচার করেছেন বলে দেশবাসীর দৃঢ়বিশ্বাস।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit