রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার আতঙ্কে পূর্বাচলের ভূমি মালিকরা নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া

লেখাপড়া ছেড়ে আমেরিকায় অবৈধভাবে কাজ করতেন ইলন মাস্ক!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত শতাব্দীর ৯০ এর দশকের ঘটনা। লেখাপড়া ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমতি ছাড়াই অবৈধভাবে কিছুদিন কাজ করেছিলেন বর্তমান বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। পড়াশোনার পরিবর্তে সেই সময়টাতে তিনি নিজের স্টার্টআপ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছিলেন।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ইলন মাস্ক ১৯৯০ এর দশকে স্টার্টআপ কোম্পানি তৈরি করার সময় সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কাজ করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইলন মাস্ক ১৯৯৫ সালে ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন কিন্তু সেখানে তার স্নাতক অধ্যয়ন প্রোগ্রামে তিনি ভর্তি হননি। এর পরিবর্তে তিনি সেসময় সফটওয়্যার কোম্পানি জিপ২ (Zip2) তৈরি করেন, যা ১৯৯৯ সালে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

প্রতিবেদনে দুই অভিবাসন আইন বিশেষজ্ঞ বলেছেন, একজন ছাত্র হিসেবে বৈধ কাজের অনুমোদন বজায় বা ধরে রাখার জন্য ইলন মাস্ককে অধ্যয়নের সম্পূর্ণ কোর্সে ভর্তি হওয়ার দরকার ছিল। অর্থাৎ স্নাতকে ভর্তি হলেই শিক্ষার্থী হিসেবে বৈধভাবে কাজের অনুমতি পেতে পারতেন মাস্ক।

এদিকে এই অভিযোগের বিষয়ে মাস্কের বক্তব্য জানতে তার মালিকানাধীন চার প্রতিষ্ঠান— স্পেস এক্স, টেসলা, সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স ও দ্য বোরিং কোম্পানিতে অনুরোধ পাঠানো হয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে। এমনকি মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরোর সঙ্গেও যোগাযোগ করা হয়। তবে মাস্কের এসব প্রতিষ্ঠান বা আইনজীবীর দিক থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের একটি পডকাস্টে মাস্ক এই বিষয়ে বলেছিলেন- আমি আইনগতভাবেই সেখানে ছিলাম, তবে আমার ছাত্র হিসেবে কাজ করার কথা ছিল। আমাকে যেভাবেই হোক, নিজের খরচ বহন করার জন্য কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে মাস্কের সাবেক দু’জন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করেছে। তারা বলেছেন, ১৯৯৭ সালে বা তার কাছাকাছি সময়ে মাস্ক যুক্তরাষ্ট্রে তার কাজের অনুমোদন পেয়েছিলেন। সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit