রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ

ইরানে ইসরায়েলি হামলা: স্যাটেলাইট ছবিতে উঠে এল যে তথ্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তিন দফায় ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই হামলার ছবি প্রকাশ করেছে একটি বাণিজ্যিক স্যাটেলাইট। এতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইলে ব্যবহৃত সলিড ফুয়েল ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। পৃথক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন দুই গবেষক।

ওই দুই গবেষকের একজন হলেন, জাতিসংঘের সাবেক ওয়েপন ইন্সপেক্টর এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিসার্সের প্রধান ডেভিড আলব্রাইট। আরেকজন হলেন, ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক অ্যাসোসিয়েট রিসার্চ অ্যানালাইসিস এট সিএনএ’র ডেকার ইভিলেনথ।

এই দুই গবেষক জানিয়েছেন, ইসরায়েল তেহেরানের পার্শ্ববর্তী সামরিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে। ইভিলেনত বলেন, ইসরায়েল খোজিকে হামলা চালিয়েছে। যেখানে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন করে।

জুলাইয়ে এক প্রতিবেদন থেকে জানা যায়, খোজিরে ব্যাপক সম্প্রসারণের কাজ চলছে। ইভিলেনথ বলেন, ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ব্যাপক ক্ষতি করেছে। 

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ১ অক্টোবর ইরানের চালানো দুই শতাধিক ক্ষেপণান্ত্র হামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিমান বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং তেহেরানের আশেপাশসহ দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালায়।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েল ইলাম, খুজেস্তান এবং তেহরান ও এর পার্শ্ববর্তী এলাকায় হামলা চালাতে খুবই হালকা ওয়ারডেহ ব্যবহার করেছে।

ইভিলেনথ বলেন, বাণিজ্যিক স্যাটেলাইন ফার্ম থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইসরায়েলের বিমান হামলায় খোজিরে দুটি ভবন ধ্বংস করা হয়েছে। যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইলে সলিড ফুয়েল মেশানো হয়। সূত্র: রয়টার্সটাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit