রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

মিথুনের লেখা গান গাইলেন রাজীব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : ক্লোজআপ তারকা খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী মিজান মাহমুদ রাজীব। তিনি সম্প্রতি গীতিকার, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান মিথুনের লেখা একটি গান গেয়েছেন। ‘তোমার হাতে রেখে আমার এ হাত’ কথার আধুনিক গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অশোক কুমার সরকার। গানটি বাংলাদেশ বেতারের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে।

গানটি সম্পর্কে শিল্পী মিজান মাহমুদ রাজীব বলেন, ‘মিজানুর রহমান মিথুনের লেখা গানে আমি এই প্রথম কণ্ঠ দিয়েছি। গানটির কথা আমার কাছে ভালো লেগেছে। সেইসঙ্গে অশোক দার সুর-সব মিলিয়ে এ রোমান্টিক ঘরানার গানটি গাওয়ার পেছনে অসাধারণ ভালোলাগা কাজ করেছে। আমি মিথুন ভাইয়ের লেখা আরও গান গাইতে চাই। শুধু রোমান্টিক গান নয়, তার লেখা দেশের গানসহ বিভিন্ন ধরনের গান গাওয়ার ইচ্ছে আছে। কারণ আমি সব ধরনের গান গাইতে পছন্দ করি’।

বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক (সংগীত বিভাগ) মোস্তাফিজুর রহমান বলেন, মিজানুর রহমান মিথুনের লেখা গান এর আগেও আমাদের বেতারে প্রচার হয়েছে। এবারের গানটির কথাও সুন্দর। সেই সঙ্গে অশোক কুমার সরকার শ্রুতিমধুর সুর করেছেন। 

মিজানুর রহমান মিথুন বলেন, ‘গানটি রেকর্ডিংয়ের নেপথ্যে বেতারের কর্মকর্তা শ্রদ্ধেয় মোস্তাফিজুর রহমান ভাইয়ের কৃতিত্ব সবচেয়ে বেশি। তিনি আমার এ গানটির কথা পছন্দ করে রেকর্ডিংয়ের ব্যবস্থা করেছেন এ জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অশোক কুমার সরকারের সুরে ও রাজীবের কণ্ঠের এ গানটি সবার ভালো লাগবে।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit