সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, তালিকা প্রকাশ সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিল-ঘুসিতে দাদা নিহত স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ধলিয়া খালের নিচ থেকে মাটি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা। আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

পাকিস্তানের ৪৩ সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘তুফান’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : এবার পাকিস্তানের ৪৩ সিনেমাহলে মুক্তি পাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’। তবে বাংলা ভাষায় নয়, পাকিস্তানে তুফান দেখা যাবে উর্দুতে। ইতোমধ্যে ফেসবুকে উর্দু ট্রেইলার প্রকাশ হলে ব্যাপক প্রশংসিত হয় নেটিজনের কাছে। আলফা-আই স্টুডিওস এর ইন্ডাস্ট্রি হিট তুফান- এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত সিনেমাটি।

এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানেও। ইতোমধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। ‘তুফান’ সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত ও ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit