শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে পুলিশের পোশাক-ছুরিসহ মাদকবিক্রেতা আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৩৪ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে পুলিশের জ্যাকেট ও একটি ছুরিসহ ফয়সাল আহমেদ জয় নামে এক মাদকবিক্রেতা আটক করা হয়েছে। তিনি একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুময়ুন কবীর মাদক ব্যবসায়ী জয়ের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জয় সদর উপজেলার দিঘলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাজাপুর গ্রামের মহিন উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জয় মাদকবিক্রেতা। বিভিন্ন সময় চুরির ঘটনায়ও তাকে আটক করা হয়। একসময় জয় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।  

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের স্টিলের ব্রিজ এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করে। তখন স্থানীয় যুবসমাজ তাকে আটক করে। এসময় তার কাছে গাঁজা পাওয়া যায়। তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে পুলিশের একটি জ্যাকেট, একটি ছুরি ও দুটি টর্চলাইট উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা জয়কে দাসেরহাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। নুরুল্লাহপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন ও মেহেদী হাসান ফেয়ার জানায়, জয় মাদকবিক্রেতা। ইয়াবা নিয়ে এলাকায় প্রবেশের সংবাদে অনেক কষ্টে তাকে আটক করা হয়। তার কাছে ইয়াবা ছিল, লোকজন ধরলে সে ইয়াবাগুলো ছুড়ে পানিতে ফেলে দেয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়িতে গিয়ে পুলিশের জ্যাকেট, গাঁজা ও ছুরি উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।  

দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, একটি ছুরিসহ স্থানীয় জনগণ জয়কে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করেছি। জয় চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি। তবে তার কাছ থেকে পুলিশের জ্যাকেট উদ্ধারের বিষয়টি অস্বীকার করেন এ কর্মকর্তা।  

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit