শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

মাটিরাঙ্গায় ডিকেআইবি নির্বাচনে সভাপতি রুপন দে ও সম্পাদক আমির হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় উৎসব মূখর পরিবেশে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) মাটিরাঙ্গা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে সহকারী রিটার্নিং অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা লক্ষণ চন্দ্র দেবনাথ ফলাফল ঘোষনা করেন। এসময় সহকারী রিটার্নিং অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদা বেগম ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইয়া, উপস্থিত ছিলেন। 

নির্বাচনে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপন দে সভাপতি ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো . আমির হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৩ ভোটের মধ্যে ১৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে প্রতিদ্বন্ধি অপর দুই প্রার্থী দেবাশীষ চাকমা ও জয়নাল আবেদীন কোন ভোট পাননি। 

শীঘ্রই অন্যান্য পদ পুরণ করা হবে বলে  জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) এর নবনির্বাচিত সভাপতি রুপন দে ও সাধারন সম্পাদক মো. আমির হোসেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit