শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

ধর্ষণ মামলায় বেকসুর খালাস মামুনুল হক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন। এসময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন।

মামলার আইনজীবী ওমর ফারুক নয়ন জানান, মামলার বাদীসহ জান্নাত আরা ঝর্ণাসহ ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের পূর্ণ সাক্ষ্যগ্রহণ করার পর আদালত আজ রায় ঘোষণা করেন।

এদিকে রায় ঘোষণার পর মামুনুল হক জানিয়েছেন, শেখ হাসিনাসহ তার সরকারের লোকজন তাকে ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এ রায়ের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থার সচ্ছতা ফিরে এসেছে।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে মামলার বাদী জান্নাত আরা ঝর্ণাসহ মামুনুল হককে অবরুদ্ধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। কিন্তু মামুনুল হক দাবি করে আসছিলেন, ঝর্ণা তার দ্বিতীয় স্ত্রী।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit