রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

মাটিরাঙ্গায় ৪০ বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক সহ দুই জন আটক

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১০৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার পুরাতন ধর্মরামবাড়ী নামক স্থান হতে বিজিবি টহলদল  কর্তৃক অবৈধভাবে সীমান্ত পারাপারের সময়  ভারতীয় নাগরিক রনি দাস (৩২) ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগী হিসেবে বাংলাদেশী নাগরিক মোঃ সাইফুল ইসলাম (২৪) দুই জনকে, আটক করেছে ৪০বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন।বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে বিজিবি চট্টগ্রাম রিজিয়নের গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর শফিটিলা বিওপির  নাঃ সুবেঃ মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এক জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে ।আটকের বিষয়টি ২৪ অক্টোবর পলাশপুর জোন সদর দপ্তরে বেলা ১২টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান প্রেসব্রিফিং-এ সাংবাদিকদের নিশ্চিত করেন।a  
শফিটিলা বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুরাতন ধর্মরামবাড়ী নামক স্থান হতে জনৈক রনি দাস (৩২),পিতা-ললিত দাস, দক্ষিণ রাজনগর, বেলুনিয়া, দক্ষিণ ত্রিপুরা, ভারতকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের সময় বিজিবি কতৃক আটক করা হয়। পরবর্তীতে উক্ত ভারতীয় নাগরিক রনি দাসের মোবাইলে রক্ষিত ছবি পর্যালোচনা করে তার নিকট থেকে তার ছবি সম্বলিত ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড (HITPD-5689A) এর ছবি ও আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও আটককৃত  ভারতীয় নাগরিকের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৪,৬০০/- টাকা পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা যায় যে, ভারতীয় নাগরিক রনি দাস অবৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিলো। এসময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগী হিসেবে বাংলাদেশী নাগরিক মোঃ সাইফুল ইসলাম (২৪), গ্রাম-ছনখোলা পাড়া, পোষ্ট-বেলছড়ি, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি কে একটি প্লাটিনা (১০০ সিসি) মোটরসাইকেল, ০২ টি মোবাইল এবং নগদ ৭,৮২০/- টাকাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়কে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান, বলেন,ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।
কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit