শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

রাফিনিয়ার হ্যাটট্রিক, ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে বায়ার্নের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। যেখানে হ্যাটট্রিক করে নায়ক বনে গেছেন রাফিনিয়া।

ম্যাচের শুরুতেই এদিন জালের দেখা পায় বার্সা। ম্যাচের বয়স তখন এক মিনিটও হয়নি! মাঝমাঠে ফের্মিন লোপেসের বাড়ানো বল ক্লিয়ার করার চেষ্টায় পারেননি বায়ার্নের এক ডিফেন্ডার। বল ধরে এগিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারের বাধা এড়িয়ে জাল খুঁজে নেন রাফিনিয়া।

১৮তম মিনিটে সেই গোল শোধ করে বায়ার্ন। বক্সে বাঁ দিক থেকে সের্গে জিনাব্রির পাসে চমৎকার ভলিতে সমতা টানেন ইংলিশ স্ট্রাইকার কেইন। রক্ষণের ভুলে ৩৬তম মিনিটে আবার গোল হজম করে বায়ার্ন। এবার গোল পান লেভানডভস্কি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৩-১ করেন রাফিনিয়া।

৫৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে ইয়ামালের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান। বাকি সময়ে আর গোল পায়নি কেউই।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠেছে বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit