রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

মাটিরাঙ্গায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা পাবে ৭হাজার ৪শ’৮৪ জন কিশোরী।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় আগামী ২৪ শে অক্টোবর থেকে   ৭,৪৮৪ জন কিশোরীকে প্রথমবারের মতো বিনামূল্যে  এইচপিভি টিকা (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস)টিকা প্রদান  করা হবে। জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার  সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে  মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ আবুল হাসনাত বলেন, বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সারের পরে ২য় সর্বোচ্চ জরায়ুমুখ ক্যান্সার। তাই এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখে ক্যান্সার রুখে দিন। বাংলাদেশ সরকারের উদ্যোগে আগামী ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলায়  প্রাথমিকভাবে “৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। 

মাটিরাঙ্গা উপজেলার ১টি পৌরসভা  ৭টি ইউনিয়নে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ১৮২টি কেন্দ্রে  ৭ হাজার ৪শ’ ৮৪ জন শিক্ষার্থীর মাঝে এ টিকাদান প্রদান করা হবে। ১৮ কর্ম দিবসের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে তার মধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রসমূহে এবং পরবতী ৮ কর্ম দিবসের নিয়মিত ইপিআই স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রসমূহে এ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইন থেকে “www.vaxepi.gov.bd” ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এছাড়াও নিবন্ধনে ব্যর্থ শিক্ষার্থীরা জন্মনিবন্ধনের সনদ নিয়ে টিকা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিকভাবে টিকা নিতে পারবেন।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.আল আমিন হালদার, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন এিপুরা, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মে.শরিফুল ইসলাম বিদ্যুৎ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান টিকাদান কেন্দ্রের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit