রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

আ,লীগ কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে নির্বাচনকে কেন্দ্র করে.ওয়াদুদ ভূইয়া

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View
পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে প্রেসব্রিফিং  করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপরের দিকে খাগড়াছড়ি কলাবাগান ওয়াদুদ ভূইয়ার বাসভবন “বৈঠকে” সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং-এ বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য  ওয়াদুদ ভূইয়া  বলেছেন  তার দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চক্র এবং একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে দেওয়া তার বক্তব্যের খণ্ডিত অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, অতীতেও আন্তর্জাতিক ও দেশীয় কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে।

তিনি খাগড়াছড়িবাসী, সাধারণ জনগণ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজা ও আবু তালেব, সহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit