মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অবশেষে নির্বাচনি রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর অভিষেক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে অভিষেক ঘটেছিল অনেক আগেই। বহু নির্বাচনি প্রচারেই তাকে দেখা গেছে। কিন্তু আগে কখনও নির্বাচনে লড়েননি। অবশেষে বুধবার কেরলের ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনি রাজনীতিতে নেমে পড়লেন এই নেত্রী। সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধী, ভাই রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মনোনয়ন জমা দেওয়ার আগে একটি ‘রোড শো’ করেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন ওয়েনাড়ের সাবেক সংসদ সদস্য ভাই রাহুল গান্ধী। মঙ্গলবারই ওয়েনাড়ে পৌঁছেছিলেন প্রিয়ঙ্কা। সঙ্গে ছিলেন সোনিয়াও। মনোনয়ন জমা দেওয়ার আগে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা। এবারের লোকসভা ভোটে ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে লড়েছিলেন রাহুল। দু’টি কেন্দ্রেই ভাইয়ের নির্বাচনি প্রচারে অংশ নেন প্রিয়াঙ্কা। লোকসভা ভোটে দু’টি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। 

এরপর গত ১৭ জুন রায়বরেলী ধরে রেখে ওয়েনাড়ের সংসদ সদস্য পদ থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন তিনি। সেই সঙ্গে জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা ওই আসনে উপনির্বাচনে লড়বেন। উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই কংগ্রেসের পক্ষ থেকে ওয়েনাড়ে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নাম জানানো হয়।

এবার ওয়েনাড়ে প্রিয়াঙ্কার মূল লড়াই সাবেক বিধায়ক ও সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে। নব্যা কোঝিকোড় পুরসভার ভোটে দু’বার জয়ী হয়েছেন। গত এপ্রিলে লোকসভা নির্বাচনে ওয়েনাড়ে রাহুলের বিরুদ্ধে সিপিআইয়ের প্রার্থী ছিলেন দলের জাতীয়স্তরের নেত্রী অ্যানি রাজা। তিনি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী। 

উল্লেখ্য, রাহুলের ছেড়ে দেওয়া ওয়েনাড় কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে। গণনা আগামী ২৩ নভেম্বর। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন এবং ১৫ রাজ্যের মোট দু’টি লোকসভা ও ৪৮টি বিধানসভা আসনের উপনির্বাচনের গণনাও হবে ওই দিন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit