বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুুরে আবুল কালাম (৩০) নামে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিরিশিরি ইউয়িনের নোয়াপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত আবুল কালাম ওই এলাকার মৃত জমির আলী দেওয়ান এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নোয়াপাড়া এলাকায় বালু ব্যবসার নিজস্ব গদিঘরে প্রায়ই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রাতের খাবার শেষে বালু গদিঘরে ঘুমোতে যাবে বলে জানায়। বুধবার দুপুরে তার পরিবারের লোকজন তার মুঠোফোনে বার বার কল দিলে সে রিসিভ করেনি। পরবর্তিতে তার ভাতিজা শাওন চাচার খোঁজে ওই গদিঘরে এসে দেখে ভিতর থেকে দরজা লাগানো।

ওইসময় তার চাচাকে ডাক দিলে ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন কে নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে আবুল কালামের নিথর দেহ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আছে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করেন।

এ ব্যপারে দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো পাঠিয়েছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit