রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা

ঘূর্ণিঝড় নিয়ে পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় ৮২৯টি সাইক্লোন শেল্টার, ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। যেখানে আশ্রয় নিতে পারবেন ৪ লক্ষ ১৪ হাজার ৫ শত মানুষ। এছাড়াও ৭৩০ মেট্রিক টন চাল ও প্রায় ১০ লক্ষ নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। 

এ সময় মানুষকে সচেতন ও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপির ৯ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকাসহ বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, ফায়ার সার্ভিস সদস্যদেরকে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। 

জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রয়েছে।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সাংবাদিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন, বিদ্যুৎ বিভাগ, সওজ, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

জেলায় ১ হাজার ৩০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগের সময় কোথাও ভাঙন দেখা দিলে তা মেরামতের জন্য ১৬ হাজার জিও ব্যাগ সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit