সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানতে পারবেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, কোনো কাউন্সিলর অব অ্যাডভাইজার যদি মিটিং করেন তাহলে আপনারা জানবেন। আগামীকাল সাপ্তাহিক মিটিং রয়েছে।

আইন উপদেষ্টার বক্তব্যে সরকার একমত পোষণ করেছে, তাহলে পরবর্তী ধাপ হিসেবে সরকার কী পদক্ষেপ নিচ্ছে? এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের যে বৈঠক সেটি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কি না এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে আমাদের সংলাপ চলছে। সামনে আরও দফায় দফায় মিটিং হবে। বিএনপির সঙ্গে আজকে যে মিটিং হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের একটা অংশ।

বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ও আল্টিমেটামের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমাদের অবস্থান তো আপনারা দেখছেন। যারা বিক্ষোভ করেছেন তাদের বঙ্গভবনের সামনে থেকে সরে যেতে বলা হয়েছে। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit