বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ইরানে হামলায় ইসরায়েলকে ভূমি-আকাশসীমা ব্যবহার করতে দেবে না প্রতিবেশীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর হামলার জন্য তার প্রতিবেশী দেশগুলো নিজেদের আকাশসীমা বা ভূমি ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কুয়েত সফরে এই তথ্য প্রকাশ করেন। কুয়েত সিটির এক সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ‘আমাদের প্রতিবেশীরা আমাদের আশ্বস্ত করেছে যে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় তারা তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না।’

আরাগচি আরও জানান, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েল যদি ইরানের ওপর আক্রমণ চালায়, তাহলে তেহরান উপযুক্ত এবং কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এই শক্ত অবস্থান নতুন করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে।

ইরান গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের গাজা ও লেবাননে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ হিসেবে এই হামলা সংঘটিত হয়। এরপর থেকে ইসরায়েল পাল্টা আক্রমণের হুমকি দিয়ে আসছে। এর প্রেক্ষাপটে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফরে রয়েছেন। এর আগে তিনি বাহরাইন, সৌদি আরব, কাতার, ওমান, ইরাক, মিসর ও তুরস্ক সফর সম্পন্ন করেছেন।

সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেন আরাগচি, বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ না করার জন্য। তিনি বলেন, ‘পারমাণবিক স্থাপনায় আঘাত হানা শুধু একটি বড় ধরনের আন্তর্জাতিক অপরাধ নয়, বরং এর হুমকিও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।’ ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো রক্ষার জন্য যথেষ্ট সক্ষমতা রাখে এবং সেই সঙ্গে আত্মরক্ষার সকল প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইসরায়েল এবং ইরানের মধ্যে এই উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit