শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

চৌগাছায় বাড়ীর ছাদে আদা চাষ করে স্বাস্থ্য সহকারি সুজার সাফল্য

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌর শহরে ছাদে আদা চাষ করে সাবেক স্বাস্থ্য সহকারি সুজা উদ্দীন (৭৬) ব্যাপক সাফল্য পেয়েছেন। তিনি পৌর শহরের আম্রকানন পাড়ায় নিজ বাসায় বসবাস করেন। সাবেক এ সহকারি স্বাস্থ্য পরিদর্শক সুজা উদ্দীন সহকারি স্বাস্থ্য পরিদর্শক হিসেবে চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত ছিলেন।

দশ বছর আগে চাকরি থেকে অবসর পেয়েছেন। তিনি বাড়ীর ছাদে বিভিন্ন প্রজাতির গাছ ও সখেরবসে বাগান পরিচর্যা অভ্যস্ত। সম্প্রতি তিনি ইউটিউব দেখে পরীক্ষামুলকভাবে গতবছর নিজের দুইতলা ভবনের ছাদে কয়েকটি ছোট ক্যারেটে দেশি জাতের আদার কন্দ রোপন করেন। এতে তিনি ভালো ফলন পান। চলতি বছরে মোট ৫১ টি ক্যারেটে আদা চাষ করেছেন সুজাউদ্দীন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সরেজমিনে গেলে,সাবেক স্বাস্থ্য সহকারি সুজা উদ্দীন জানান, এ আদা চাষে তার অল্প খরচ হলেও দেড়শ কেজি আদা উৎপাদন হবে বলে প্রত্যাশা করছেন তিনি। তার এমন উপায়ে আদা চাষ দেখে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মাঝে। এ সময় দেখা যায় বাড়ির ছাদে থরে থরে সাজানো রয়েছে ক্যারেট, বস্তাসহ বিভিন্ন ধরনের টব। সবুজ সতেজ চারা গুলো দোল খাচ্ছে মৃদ মন্দ বাতাসে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় উপজেলার গ্রামীণ কৃষিতে আগ্রহ বাড়ছে আদা চাষে। বাড়ির আঙিনা, ছাদ, অনাবাদি ও পতিত জমিসহ বিভিন্ন জায়গায় বস্তা, ক্যারেটে কিংবা টবে মাটি ভরে আদা চাষ বাড়ছে। সারা বছরের সব সময় মসলা ও ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হওয়ায় এর দামও বেশ চড়া। তাই পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে বাড়তি লাভের উদ্দেশ্যে সুজাউদ্দীনের আদা চাষ পদ্ধতি অনুকরণিয় দৃষ্টান্ত বলে মনে করছেন তারা।

আদা চাষী সুজা উদ্দীন জানান, সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পরে বাড়িতে বসে একেবারে সময় কাটতে চায়না। অলস সময়ে মোবাইলে আদা চাষ দেখে উৎসাহ পান তিনি। প্রতি ক্যারেটে মাটি সংগ্রহ সহ অন্যান্য সকল কাজ নিজেই করেছেন। এর জন্য বাড়তি কোনো লেবার খরচ করতে হয়নি তার। তিনি জানান বাড়ির রান্নাঘরের উচ্ছিষ্টাংশ দিয়ে নিজেই তৈরি করেন জৈব সার। এই জৈব সার প্রয়োগ করে তিনি আদা চাষ করছেন।

এর পরেও খাদ্যের ঘাটতি হলে সামান্য পরিমানে রাসায়নিক সার পানিতে মিশ্রন তৈরি করে দিলে উপকার হয়। সুজা উদ্দীনের গাছগুলো তরতাজা এবং সতেজ রয়েছে। বাড়ির ছাদ ছাড়াও সামনের আঙিনায় সারি সারি ক্যারেট বসিয়ে আদা চাষ কারর কথা ভাবছেন তিনি। জুন মাসে আদার কন্দ রোপন করেন তিনি। আবহাওয়া ঠিক থাকলে আর কয়েক মাসের মধ্যে ২শ ৫০ কেজির অধিক আদা পাবেন। যা পারিবারিক চাহিদা মিটিয়ে মোটা অংকের টাকায় বিক্রিও করতে পারবেন তিনি। উপজেলা কৃষি বিভাগ তার উৎপাদিত সকল আদা বীজ হিসেবে কিনে নেবেন বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, আমি নিজে সুজা উদ্দীনের ব্যতিক্রমী আদা চাষ কার্যক্রম পরিদর্শন করেছি। কৃষি বিভাগের পরামর্শ ছাড়ায় ব্যতিক্রমী আদা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রয়োজন হলে আমরা তাকে বিভিন্নভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো। বর্তমানে তার আদার চারাগুলো বেশ ভালো হয়েছে।

তিনি বলেন, বস্তা বা ক্যারেটে আদা চাষ করলে অনেক সুবিধা। মাটিতে আদা চাষ করলে অনেকসময় কন্দপঁচা রোগে আক্রান্ত হয়। এতে একটিতে হলে পুরো জমি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে বস্তা পদ্ধতিতে চাষ করলে কোন কারণে একটি হলে শুধুমাত্র সেটি সরিয়ে নিলেই বাকি আবাদ ভালো থাকে। বস্তা বা ক্যারেটে আদা চাষে কীটনাশক এবং পানি লাগে অনেক কম। ফলে যে কোনো স্থানে এভাবে আদা চাষ করা সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit