শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

দ্বিতীয় দিনেও শ্রমিকরা মহাসড়কে; ভোগান্তিতে সাধারন যাত্রীরা

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :  তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে জেনারেশন নেক্সট লিমিটেড নামের একটি তৈরি  পোশাক কারখানার শ্রমিকরা। দীর্ঘ ২৪ ঘন্টা পাড় হলেও মহাসড়ক ছাড়েনি তারা। ঘটনাস্থলে সেনাবাহিনী সহ শিল্প পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।মঙ্গলবার সকাল ১০ টায়  নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড়ে গিয়ে এ তথ্য জানা যায়। এরআগে সোমবার ১০টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১০ টা ৩০ মিনিট) অর্থাৎ দীর্ঘ ২৪ ঘন্টা  পেড়িয়ে গেলেও মহাসড়ক ছাড়েনি বিক্ষুব্দ শ্রমিকরা।

বিক্ষুব্দ শ্রমিকরা জানায়, গত তিন মাস থেকে কোন বেতন বোনাস পায়নি তারা। বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেখেছে কর্তৃপক্ষ। এই নিয়ে কয়েকবার মালিকপক্ষের সাথে কথা হয়েছে। বার বার আশ্বাস দিলেও তারা বেতন পরিশোধ করেনি। তিন মাস অতিবাহিত হলেও অধিকাংশ শ্রমিক বেতন বোনাস পায়নি। কারখানার স্টাফদের বেতন বকেয়া আছে চার থেকে পাঁচ মাসের। এরপর বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে গেলে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কারখানা খুলে দেয়নি ও বেতন- বোনাস পরিশোধ করেনি মালিকপক্ষ। তারা আরো জানায়, গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন তারা। বাসা ভাড়া ও দোকান বাকী থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করছেন। কোথাও চাকরি নিতে পারছেননা। এক মাসের বেতন বোনাস পরিশোধ না করেই গত মাসে কারখানা বন্ধ ঘোষণা করে। গত মাসে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় তাদের আশ্বাস দিয়েছে বেতন বোনাস পরিশোধ এবং কারখানা খুলে দেয়া হবে। কিন্ত তিন মাসের বেতন এখনও পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে মহাসড়কে এসেছেন। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে বলেও জানান শ্রমিকরা। 

এদিকে, বাইপাইল ত্রিমোড়ে অবরোধ করে রাখায় ঢাকা মুখী ও উত্তরবঙ্গমুখী লেনে কোন যানবাহন চলাচল করতে পারছে না। তবে স্থানীয় রিকশা-অটোরিকশা বাইপাইল থেকে চন্দ্রাগামী লেনে চলাচল করতে পারছে। এতে রিকশা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে জনগণকে। এছাড়া বাইপাইল-আবদুল্লাহপুর সড়কও বাইপাইল মুখী লেন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই দুটি সড়ক-মহাসড়ক দিয়ে চলাচলরত যাত্রীরা। কেউ কেউ আবার আঞ্চলিক সড়ক ব্যবহার করে গন্তব্যস্থলে যাচ্ছেন।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মো: সারোয়ার আলম বলেন,  কারখানার কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে কথা হচ্ছে। আশা করছি আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে। এছাড়া শিল্পাঞ্চলের সকল কারখানা খোলা রয়েছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit