মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে আসামীর পলায়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় আসামীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন কামরুজ্জামান (৩০) নামে এক পুলিশ সদস্য। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) জিমখানা মোড়ে অবস্থিত ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কামরুজ্জামান (৩০) নারায়ণগঞ্জ সদর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব জানান, ঘটনাস্থলে আসামি বাবুকে (২২) ধরতে গেলে কামরুজ্জামানের ডান কব্জিতে ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরবর্তীতে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit