রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম

শেখ হাসিনার আমলে কীভাবে রাজনীতি করেছেন, জানালেন জিএম কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২১ অক্টোবর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, ‘শেখ হাসিনা সবার মনে ভীতি ও হতাশা তৈরি করে রেখেছিল। সেই হতাশাজনক পরিস্থিতিতে থেকে আমাদের রাজনীতি করতে হয়েছে। ঋণ নিয়ে দেশকে দেউলিয়া করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ কোনো অনুসরণীয় দল হতে পারে না।’

কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, ‘২০১৮ সালেও হুসেইন মুহম্মদ এরশাদ কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। ২০২৪ সালেও আমরা পূর্ণ সমর্থন দিয়ে ছাত্রদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’তিনি বলেন, রাষ্ট্র যেন শহীদদের পরিবারের পাশে থাকে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে। আন্দোলনে যারা আহত বা পঙ্গুত্ববরণ করেছে, তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit