বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিম যেভাবে খেলে পুষ্টি মিলবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডিমকে বলা হয় ‘সুপার ফুড’। প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফসফরাস, আয়রন, জিংক সবই রয়েছে ডিমে।

নিয়মিত ডিম খেলে—

* শিশুর মাংসপেশি, মস্তিষ্কের টিস্যু গঠন ও মেধা বিকাশে সহায়তা করে
* সপ্তাহে চারটি ডিম টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ৩৭ ভাগ ঝুঁকি কমায়
* অবসাদ দূর করে মানসিকভাবে চাঙ্গা রাখে
*  রক্তের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে
*  রাতকানা রোগের ঝুঁকি কমায় 
* হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালো থাকে
*  হাড় ও দাঁত শক্ত করে।

ডিম যেভাবে খেলে পুষ্টিগুণ পাওয়া যায়—

তেলবিহীন পোচ: প্রথমে ডিমটা সাবধানে ভেঙে নিন একটি বাটিতে। এমনভাবে ভাঙতে হবে যেন কুসুম আস্ত থাকে, ছড়িয়ে না পড়ে। এর ওপর স্বাদ অনুযায়ী গোলমরিচ ও লবণ ছিটিয়ে দিন। এবার একটি পাত্রে ভিনেগার দিয়ে অল্প পানি ফুটিয়ে তার মধ্যে সাবধানে ছেড়ে দিন এই ভাঙা ডিম। পোচ তৈরি হয়ে গেলে ঝাঁজর দিয়ে পানি ঝরিয়ে তুলে নিন। এমন পোচে তেল লাগে না বলে ডিমের সবটুকু পুষ্টিগুণ অটুট থাকে।

ফুল বয়েল: ফুল বয়েলড ডিম শুধু খাওয়াসহ সালাদ বা স্যান্ডউইচের সঙ্গে খাওয়া যায়। লবণ পানিতে ১০ মিনিটি সেদ্ধ করলেই হবে। ফুল বয়েল ডিম সহজে হজম হয়।  

হাফ বয়েল: ডিমের বাইরের সাদা অংশ ভালো মতো লবণ পানিতে ৫ মিনিটি সেদ্ধ করতে হবে। আর কুসুম আধা সেদ্ধ থাকবে।

শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সবাই সকালের নাস্তায় একটি ডিম খেতে পারেন বলে অভিমত পুষ্টিবিদদের। তারা বলে থাকেন, একটি সেদ্ধ ডিমে প্রায় ৮০ ক্যালোরি আছে। এর মধ্যে ৬০ শতাংশ ক্যালোরি আসে চর্বি থেকে। ফলে সকালে একটি মাত্র সেদ্ধ ডিম খেলে সারাদিন শক্তি পাওয়া যায় এবং দুর্বলতা কমায়। তবে উচ্চরক্তচাপ, স্থুলতার মতো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ডিম খেতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit