বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য ভালো রাখতে ‘করলা চা’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : স্বাস্থ্য ভালো রাখতে রকমারি ভেষজ চা, নানা ফুলের নির্যাস দিয়ে চায়ের কথাও শোনা যায়। কিন্তু তা বলে করলা! তা দিয়ে ‘চা’? চোখ কপালে উঠল নাকি! এই পানীয় কিন্তু আপনার শরীর নিঃসন্দেহে ভালো রাখবে ।

রক্তচাপ থেকে কোলেস্টরল বশে থাকবে অনেক কিছুই। হতে পারে তেতো, তবে গুণের কথা ভাবলে চুমুক দিতে মোটেই অসুবিধা হবে না। তবে ‘চা’ বলা হলেও এই পানীয়ে কিন্তু চা-পাতার ব্যবহার নেই।

‘করলা চা’

শুকনো করলা দিয়ে তৈরি এই পানীয় স্বাস্থ্য ভালো রাখতে পান করা হয়। করলায় রয়েছে হরেক গুণ। ভিটামিন ‘এ, ‘সি’ ছাড়াও রয়েছে ফাইবার। তেতো স্বাদের জন্য অনেকে এই সবজি অপছন্দ করেন ঠিকই, তবে গুণের জন্যই এর কদর।

উপকারিতা

করলা রক্তচাপ নিয়ন্ত্রণে ও ডায়াবেটিস কমাতে কার্যকর। কোলেস্টেরলের হার কমাতেও সাহায্য করে। ভিটামিন ‘সি’ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। করলাতে থাকে ভিটামিন ‘এ, যা চোখের জন্য ভালো। পাশাপাশি, লিভার ভালো রাখতেও সাহায্য করে করলা।

যেভাবে বানাবেন-

শুকনো করলার টুকরা পানিতে ভিজিয়ে রেখে করলা চা তৈরি হয়। পরিমাণমতো পানি ফুটিয়ে নিন, তার মধ্যে শুকনো করলার টুকরো দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে ফোটান যাতে করলার পুষ্টি পাওয়া যায়। সামান্য চা পাতাও দিতে পারেন, এ হার্বাল চায়ে। মিষ্টির জন্য চিনির পরিবর্তে স্বাদমতো মধু নিন। এটি গুঁড়া হিসেবেও বিভিন্ন অনলাইনে পাওয়া যায়।  

প্রতিবেদনটি সচেতনতার জন্য লেখা হয়েছে। ডায়েটে রাখার আগে অবশ্যই পুষ্টিবিদ অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit