সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে প্রস্তুত হিজবুল্লাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরাইলের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানা গেছে। যা ইতোমধ্যেই তাদের চলমান এবং ক্রমবর্ধমান আক্রমণগুলোতে প্রতিফলিত হয়েছে। 

শনিবার ইসরাইলের আলমা রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি ইসরাইলি সংবাদ মাধ্যম রাইআল ইয়ুমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের হামলায় হিজবুল্লাহর অস্ত্র গুদামগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেগুলোতে  ছোট এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ ছিল। তা সত্ত্বেও হিজবুল্লাহ এখনও ইসরাইলে বড় ধরনের আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে।

এ বিষয়ে আলমার গবেষণা বিভাগের পরিচালক তাল বীরি বলেন, ‘ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহ দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং তাদের চলমান এবং ক্রমবর্ধমান হামলা সেই প্রস্তুতির প্রতিফলন।

ইসরাইলের ওয়ালা নিউজের বিশ্লেষক আমির বোহবোটের বক্তব্য উদ্ধৃত করে রাইআল ইয়ুম আরও বলেছে, তিনি হিজবুল্লাহর উচ্চমানের সামুদ্রিক সামরিক ক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং উন্নত রাডার সিস্টেমের কথা উল্লেখ করেছেন। 

আমির বোহবোটে বলেন, ধারণা করা হচ্ছে যে হিজবুল্লাহ এখনও নৌ-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক। যা ইসরাইলের জাহাজ, গ্যাস প্ল্যাটফর্ম এবং বন্দরগুলোতে আঘাত হানতে সক্ষম।

বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরাইলের বর্ধিত বিমান হামলা এবং সাম্প্রতিক স্থল অভিযানের জবাবে হিজবুল্লাহ তাদের সামরিক অভিযানগুলো আরও তীব্র করেছে। 

যেমনটা শুক্রবার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। লেবাননে বেসামরিক জনসংখ্যার ওপর ইসরাইলের হামলার প্রতিক্রিয়া হিসেবে চালানো হিজবুল্লাহর অভিযানকে ‘নতুন এবং উত্তেজনাপূর্ণ’ পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। সূত্র: ইরনা

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit