সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

যে কারণে স্থগিত হলো পুলিশের সমাপনী কুচকাওয়াজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : প্রশিক্ষণ শেষ, সমাপনী কুচকাওয়াজ শেষ করে আজ রবিবার (২০ অক্টোবর) কর্মস্থলে যেতে বদলি আদেশ পাওয়ার কথা ছিল। কিন্তু গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বাতিল হয় সমাপনী কুচকাওয়াজের আয়োজন।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে নগর পুলিশের মুখপাত্রের পাঠানো বার্তায় কুচকাওয়াজ স্থগিতের কথা জানান হয়।

বার্তায় জানান হয়, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে রবিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিতব্য ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে দুপুর ১টায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ পুলিশ একাডেমির নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৬২ জনকে ছাত্রলীগের নেতা হিসেবে চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান বন্ধে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ওই ৬২ কর্মকর্তা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে যোগদান করেন। অভিযোগ আছে, শেখ হাসিনার সরকার তিনটি ক্যাটাগরিতে ৪০তম বিসিএস থেকে ওই ৬২ জনকে এএসপি হিসেবে নির্বাচন করে। ক্যাটাগরিগুলো হলো- ছাত্রলীগ, গোপালগঞ্জের বাসিন্দা এবং দলীয় ক্যাডার।

সূত্র মতে, ওই সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেকে বাদ পড়েন শুধু এসবি এবং এনএসআইয়ের রিপোর্টের কারণে। আওয়ামী লীগ না করলে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে ফলাফল যত ভালোই হোক পরিবারের কেউ বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলে তাকে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আওয়ামী লীগ আমলে সম্পন্ন হওয়া তিনটি ব্যাচের বিসিএসের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

সূত্রমতে, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের আগে অভিযুক্ত ৬২ জনের পরীক্ষার ফলাফল থেকে শুরু করে এসবি, এনএসআই রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে। এদের মধ্যে নিরীহ কেউ আছে কি-না, তা তদন্ত করে দেখার পর পুনরায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের দিন-তারিখ চূড়ান্ত করা হবে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit