রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হেলাল উদ্দিন সভাপতি, শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠনে প্রধানমন্ত্রীর প্রতি মারমা ঐক্য পরিষদের অভিনন্দন। মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত নতুন ওয়েব ফিকশন নিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি দল থেকে বাদ পড়ে ট্রিপল সেঞ্চুরি আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

‘আমাকে হত্যার চেষ্টা একটি তিক্ত ভুল`

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের এজেন্টরা যারা আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে তারা একটি তিক্ত ভুল করেছে।’

তিনি লেবানন থেকে ইসরাইলের উত্তরের শহর সিজারিয়ায় তার ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার কথা উল্লেখ করেন।

ড্রোনটি শহরের অন্য একটি বাড়িতে আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর প্রধানমন্ত্রীর কার্যালয় উল্লেখ করেছে যে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের ব্যক্তিগত বাড়িতে ছিলেন না।

নেতানিয়াহু বিবৃতিতে যোগ করেন, ‘এটি আমাকে এবং ইসরায়েলকে নতুন প্রজন্মের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে শত্রুদের বিরুদ্ধে পুনরুজ্জীবন যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত করবে না।”

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ইরানি এবং তাদের অশুভ অক্ষের অংশীদারদের বলছি, যে কেউ ইসরাইলের নাগরিকদের ক্ষতি করবে তাকে চড়া মূল্য দিতে হবে। আমরা সন্ত্রাসীদের নির্মূল করব, গাজা থেকে আমাদের অপহৃতদের ফিরিয়ে আনব এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরিয়ে দেব।’

নেতানিয়াহু উপসংহারে বলেন, ‘আমরা যুদ্ধের যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করেছি তা আমরা অর্জন করব এবং প্রজন্মের জন্য আমাদের অঞ্চলে নিরাপত্তা বাস্তবতা পাল্টে দেব।’

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/সকাল ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit