বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘ট্রাম্প ক্লান্ত’ কমলার কটাক্ষের জবাব দিলেন সাবেক প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ক্লান্ত’ বলে কটাক্ষ করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। শুক্রবার মিশিগানে কমলা বলেন, সংবাদমাধ্যমে ট্রাম্পের সাক্ষাৎকার বাতিল করার খবর আসছে, কারণ তিনি ক্লান্ত। গ্র্যান্ড র‌্যাপিডসের জনসভায় কমলা বলেন, এটা একটি উদ্বেগের বিষয়। যদি তিনি শেষ দিকের নির্বাচনি প্রচারের ধকল সহ্য করতে না পারেন, তিনি কি তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম হবেন?

শুক্রবার ট্রাম্পও মিশিগান অঙ্গরাজ্যে যান। ডেট্রয়েটে তিনি সাংবাদিকদের বলেন, এখন থেকে ৪৮ দিন ধরে আমি বিশ্রামহীন চলছি। আমি একটুও ক্লান্ত নই। আমি খুবই উচ্ছ্বসিত। কেন জানেন? আমরা কমলাকে ভোটে শেষ করছি। কারণ আমেরিকার মানুষ তাকে চায় না। ট্রাম্প সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকার ও বিতর্ক অনুষ্ঠানের প্রস্তাব এড়িয়ে গেছেন। তার নির্বাচনী শিবির থেকে এর কারণ জানানো হয়নি।

আগামীকাল রোববার ৬০ বছরে পা দিচ্ছেন কমলা। ট্রাম্পের বয়স ৭৮ বছর। এবারের নির্বাচনী প্রচারের শুরু থেকেই বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। বাইডেনের বয়স ৮১ বছর। বয়সজনিত সমালোচনার কারণেই পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। তার জায়গায় ডেমোক্রেটিক দলের প্রার্থী হন কমলা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit