বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কমলাকে সমর্থন দিয়ে লেবানিজ আমেরিকানদের চিঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে চলমান ইসরাইলি হামলার মধ্যে সেখানকার মানুষের সমর্থন পেলেন কমলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে গত বছর থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় এ পর্যন্ত ২,৩৫০ জন নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরাইলের ওপর পাল্টা গুলি চালিয়েছে এবং প্রায় ৫০ ইসরাইলি সেনা ও বেসামরিক লোক নিহত হয়েছেন।


গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। 
অন্যদিকে বেশ কয়েকজন আরব আমেরিকান এবং মুসলিম কমলা হ্যারিসকে সমর্থন দিতে অস্বীকার করেছেন। যখন অনেকে কমলার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা গ্রিন পার্টির তৃতীয়পক্ষের প্রার্থী জিল স্টেইনকে সমর্থন করছেন।
 
ওয়াশিংটনের একটি পলিসি গ্রুপ লেবাননের আমেরিকান টাস্কফোর্সের সভাপতি এড গ্যাব্রিয়েল তার ব্যক্তিগত উদ্যোগে চিঠিটি কমলার কাছে পাঠিয়েছেন। গ্যাব্রিয়েল হলেন বেশ কয়েকজন আরব আমেরিকান এবং মুসলিম নেতার একজন যিনি হ্যারিসের সঙ্গে ৪ অক্টোবর মিশিগানের ফ্লিন্টে দেখা করেছিলেন।

স্বাক্ষরকারীরা এতে লিখেছেন, তাদের পুনরায় আশ্বস্ত করা হয়েছে যে, লেবাননে সহিংসতা সম্পর্কে তাদের উদ্বেগ এবং অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তাকে সমর্থন করা হবে; যদি হ্যারিস ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হন। লেবানন প্রশ্নে হ্যারিস ঠিক ট্রাম্পের বিপরীতে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তারা।
ট্রাম্পের প্রচারণা শিবির তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে প্রচারণার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে মিশিগানে ট্রাম্পের আরও প্রচার অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। 
 
ট্রাম্প লেবাননে ইসরাইলের হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। কিন্তু এর থেকে পরিত্রাণের কোনো কৌশল নির্ধারণ করেননি। তার সহযোগীরা আরব আমেরিকানদের ভোট জিততে চাইছেন লেবাননের আমেরিকান ব্যবসায়ী মাসাদ বুলোসের সাহায্যে, যার ছেলে ট্রাম্পের মেয়ে টিফানিকে বিয়ে করেছেন।
 
সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit