বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

সাকিব প্রসঙ্গ এড়িয়ে ‘ক্রিকেটেই মনোযোগ’ নতুন কোচের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশের ক্রিকেট এখন মাঠের চেয়ে বাইরের জিনিস নিয়ে আলোচনায়। তার বড় অংশজুড়ে সাকিব আল হাসান চেয়েও নিজের শেষ টেস্ট খেলতে না পারা নিয়ে। এর মধ্যেই চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে ফিল সিমন্সকে হেড কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়েও জলঘোলা কম হয়নি।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর সিমন্সের কাছে প্রথম প্রশ্ন ছিল, সাকিবের না আসা; নতুন কোচ হিসেবে তার পথচলা, সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিকে কীভাবে দেখছেন? উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারব। ’

নতুন কোচ বলেন, ‘আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের সোমবারের (প্রথম টেস্ট) জন্য প্রস্তুত করা। গত দুই দিন দুর্দান্ত ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই। ’

সাকিবের প্রসঙ্গ এড়িয়ে গেলেও ফের প্রশ্ন করা হয় এ নিয়ে। নিরাপত্তা ইস্যুতে তার দেশে ফেরা হচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মাঠ থেকে অবসর নিতে পারছেন না। নিশ্চিতভাবেই বিষয়টি ছুঁয়ে যাওয়ার কথা সাকিবের সতীর্থদেরও। এ অবস্থায় তাদের কীভাবে তৈরি করবেন?

উত্তরে সিমন্স বলেন, ‘এটা একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেবো। আমি ছেলেদের নজরেও এটা রাখতে চাই।’

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit