বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ন‌ড়িয়ায় প্রতিপ‌ক্ষের হা‌তে কৃষক খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামাল বেপারী (৪৫) নামে একজন কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। শক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী কাজিকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার কাজিকান্দি এলাকার আলী হোসেন সরদারের সঙ্গে একই এলাকার কামাল বেপারীর দীর্ঘদি‌নের বি‌রোধ চলে আসছে। শুক্রবার সকালে যাতায়া‌তের প‌থে একটি সাঁকো ব‌্যবহার নিয়ে কামাল বেপারীর স্ত্রী মাসুদা বেগমের সঙ্গে প্রতিপক্ষ আলী হোসেনের চাচাতো ভাই আয়নাল সরদারের স্ত্রী শিরিন বেগমের বাকবিতন্ডা হয়। এই নিয়ে আলী হোসেন ও আয়নাল সরদাররা ক্ষিপ্ত হয়।

দুপুরে স্থানীয় আন্ধারমানিক বাজার থেকে বাড়িতে ফেরার সময় আলী হোসেন ও আয়নাল সরদারসহ ১০/১২ জন মিলে কামাল বেপারীকে বেআই‌নি ভা‌বে আটক ক‌রে কাজিকান্দি এলাকার ইদ্রিস সরদারের বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখা‌নে তাকে চাপাতি দি‌য়ে কু‌পি‌য়ে ও হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে পি‌টি‌য়ি শরীরের বিভিন্ন অংশে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা কামাল বেপারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বিকেলে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।নিহত কামাল বেপারীর বড় ভাই সুলতান বেপারী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আলী হোসেন ও আয়নালদের সঙ্গে আমাদের বি‌ধোর ছিল। আজ তুচ্ছ ঘটনা নিয়ে আমার ভাইকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তারা। আমি আমার ভাইর হত্যাকারীদের বিচার দাবি করছি।

নিহত কামাল বেপারীর বৃদ্ধ মা রঙ মালা বেগম বলেন, আমিতো কানে শুনি না। চোখে দেখি লোকজন দৌড়া দৌড়ি করছে। পরে আমি গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় আমার ছেলে মাটিতে পরে আছে। আমার ছেলেকে পানিতে ফেলবে দেখে চিৎকার করি। তাই ছেলেকে পানিতে ফালায়নি। তাকিয়ে দেখি সারা শরীরে আঘাত। পরে হাসপাতালে নিলে আমার ছেলে মারা যায়।তবে অভিযুক্ত আলী হোসেন সরদার ও আয়নাল সরদার ঘটনাপরবর্তী আত্ম‌গোপ‌নে থাকায় তা‌দের সা‌থে যোগাযোগ করা যায়নি।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা বলেন, কাজিকান্দি এলাকায় এক কৃষককে কুপিয়ে জখম করেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। এলাকায় অ‌তি‌রিক্ত পুলিশ মোতায়ন করা হ‌য়।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit