মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

হামাস প্রধানের হত্যা মানে যুদ্ধের সমাপ্তি নয়: নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার দাবি প্রসঙ্গে ইরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এর মানে গাজায় যুদ্ধের সমাপ্তি নয়, সমাপ্তির সূচনা।

সিনওয়ারকে হত্যা করা হয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী এমন দাবি করে। এ দাবি নিয়ে মন্তব্য করতে ইংরেজিতে একটি ভাষণ দিয়েছেন নেতানিয়াহু। গাজাবাসীর উদ্দেশে তিনি সরাসরি বলেন, যুদ্ধ কালই শেষ হতে পারে। হামাস যদি অস্ত্র ফেলে দেয় এবং জিম্মিদের ফিরিয়ে দেয়, তবে কালই শেষ হতে পারে।

নেতানিয়াহু বলেন, যারা জিম্মিদের ফিরিয়ে দেবে, ইসরায়েল তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে। কিন্তু যারা অস্ত্র দেবে, ইসরায়েল তাদে খুঁজে নেবে এবং বিচার করবে। তিনি বৃহত্তর অঞ্চলের উদ্দেশে দেওয়া বার্তায় বলেন, ইরানের প্রতিরোধ অক্ষ আমাদের চোখের সামনে ভেঙে পড়ছিল।

সিনওয়ারের কথিত হত্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকে নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট সংকেত দেন এই বলে যে, তারা গাজায় তাদের যুদ্ধ চালিয়ে যাবেন।

এর আগে এক বিবৃতিতে আইডিএফ বলে, ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন সিনওয়ার। তিনি বহু ইসরায়েলিকে হত্যা ও জিম্মির জন্য দায়ী ছিলেন।

এটি আরও বলে, গত এক বছর ধরে গাজার বেসামরিক জনগণের আড়ালে, উপরে ও নিচে, গাজায় হামাসের টানেলগুলোর মধ্যে লুকিয়ে ছিলেন। তাকে শেষ করে দেওয়া হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit